1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে ছাত্রদল নেতার হাতে ইউনিয়ন সচিব লাঞ্চিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে ছাত্রদল নেতার হাতে ইউনিয়ন সচিব লাঞ্চিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে ছাত্রদল নেতার হাতে ইউনিয়ন সচিব লাঞ্চিত

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৫৫ বার পঠিত
Spread the love
পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে প্রবেশ করে এক ছাত্রদল নেতা ও তার সহযোগীরা সরকারি দায়িত্বে নিয়োজিত সচিবকে মারধরের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টায় বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়ন পরিষদে। অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি সজিব হোসেন পিং মিলন গাজী এবং তার সঙ্গে থাকা কয়েকজন কর্মী সচিব এনামুল হক মুকুলের কক্ষে প্রবেশ করে অফিসের বিভিন্ন নথিপত্র খোঁজাখুঁজি শুরু করেন। সচিব বাধা দিলে তারা তার উপর চড়াও হয়ে কিল-ঘুষি মারেন এবং একপর্যায়ে কাঠের চেয়ার দিয়ে আঘাত করেন।
স্থানীয় গ্রাম পুলিশ এবং উপস্থিত সেবা প্রত্যাশীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত সচিব এনামুল হক মুকুল বলেন, “৫ আগস্টের পর থেকে সে বিভিন্ন অনৈতিক সুবিধা ও নগদ অর্থ দাবী করে আসছিল। আমি তাতে রাজি না হওয়ায় এ হামলা চালানো হয়েছে। ঈদের সময়ও সে বিজিএফ তালিকার চাল দাবি করেছিল।”
তিনি আরও জানান, এ ঘটনায় ছাত্রদলের এক কর্মী সাইদুল (পিং রশিদ গাজী) মারধরের ভিডিও ধারণ করেছেন।
তবে অভিযুক্ত ছাত্রদল নেতা সজিব হোসেন জুয়েল বিষয়টি অস্বীকার করে বলেন, “আমি ইউনিয়ন পরিষদে একটি ট্রেড লাইসেন্স নিতে গিয়েছিলাম। সচিবের সাথে আমার কোনো সমস্যা হয়নি।”
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, “একজন সরকারি কর্মকর্তাকে সরকারি কার্যালয়ে লাঞ্ছিত করা গুরুতর অপরাধ। বিষয়টি রাষ্ট্রীয় বিধি অনুযায়ী প্রক্রিয়াধীন রয়েছে।”এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন