
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলে একটি পেট্রোলবাহি লড়ি থেকে ৮লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সংবাদ সম্মেলন করে ভিন্ন ব্যখ্যা দিয়ে তাদের দায় এরাবার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
অভিযুক্ত বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন স্বে”ছাসেবক দলের সভাপতি রিমন সিকদার (৩১) ও সাধারণ সম্পাদক লিটন খন্দকার (৪০) বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা সারে ১১টার দিকে উপজেলার সিদ্দিক বাজার এলাকায় বিএনপি দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন। অভিযুক্তদের পক্ষে সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বশিব আহম্মেদ পঞ্চায়েতকে উপস্থিত দেখা গেছে।
সংবাদ সম্মেলন করেন অভিযুক্ত আদাবাড়িরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও খন্দকার এন্টার প্রাইজের মালিক লিটন খন্দকার বলেন, সৌরভ বশারের কাছ থেকে আমি নিয়মিত পেট্রোল ক্রয় করি। ঘটনার দিনও দুই ব্যারেল পেট্রোল ক্রয় করি। প্রত্যেক ব্যারেলে ১২-১৪ লিটার করে পেট্রোল কম থাকে। আমি এ বিষয় তার কাছে আপত্তি করলে তিনি আমার উপর রেগে যান। তখন তার সাথে আমার বাকবিতান্ডা হলে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি রিমন সিকদার এসে আমাদের শান্ত করেন। টাকা ছিনতাই বা দুই ব্যারেল পেট্রোলসহ মবিল নামিয়ে রাখা অভিযোগ সত্য নয়। আমার সুনাম নষ্ট করার জন্য মিথ্যা অভিযোগ করেছেন। আমি এ ঘটনার সুষ্ট তদন্ত চাই।
উল্লেখ্য, বুধবার (২৬ মার্চ) দুপুর দেড়টার দিকে ব্যবসায়ী সৌরভ বশার তার পেট্রোবাহি লড়ি (নম্বর ঢাকা মেট্রো ঢ-৪২-০০২৫১) নিয়ে বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের ছিদ্দিক বাজার এলাকায় পৌঁছালে খন্দকার এন্টার প্রাইজের মালিক লিটন খন্দকার বাকিতে তার কাছে পেট্রোল চাইলে তিনি অপরগতা প্রকাশ করেন। এসময় ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি এসে বলে এলাকায় পেট্রোল বিক্রি করতে হলে তাদেরকে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে।
এসময় তাদের সাথে তর্কবিতর্ক হলে তারা পেট্রোল বিক্রির নগদ ৮ লাখ ৬৫ হাজার টাকাভর্তি কালো রংয়ের ব্যাগ ছিনিয়ে নেয়। এছাড়া তারা ৪শ লিটারের দুই ব্যারেল পেট্রোল, ম্যাক্স-প্রো ২৪পিচ মবিল গাড়ি থেকে নামিয়ে রাখে। তখন বাধা দেয়ায় ব্যবসায়ী সৌরভ বশারকে এলাপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করে।
তখন গাড়ির ড্রাইবার মোঃ নুর হোসেন (৩২) ও হেলপার মোঃ জনি এগিয়ে এলে তাদেরকেও এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করে। আহত অবস্থায় ব্যবাসয়ী সৌরভ বশার ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা চাইলে বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমাদের উদ্ধার করে।