1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৩৪৪ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার দাসপাড়া ইউনিয়নের উত্তর দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।  নিহত রুহুল আমিন আকন (৫৪) গ্রামে জমিজমা মাপঝোপ করে জীবিকা নির্বাহ করতেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন থেকে রুহুল আমিনের সঙ্গে তার ছোট ভাই রেজাউল করিম আকনের (৪৫) পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে দ্ব›দ্ব চলছিল। সোমবার দুপুরে  ছোট ভাই রেজাউল তার অংশের সম্পত্তি বন্টন করে দেওয়ার জন্য বড় ভাই রুহুল আমিনকে অনুরোধ করেন। এ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে দুই ভাই ঘর থেকে ২টি ধারালো দা এনে উভয়কে আক্রমন শুরু করেন। ঘটনার সময় তাদের ভাগ্নে রুবেল (৩৫) উভয়কে নিবৃত করার জন্য এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে ৩ জনকে বাউফল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিনকে মৃত ঘোষনা করেন। গুরুত্বর আহত অবস্থায় রেজাউল করিম ও তাদের ভাগ্নে রুবেলকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাউফল স্বাস্থ কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. দিবা দেবনাথ সাংবাদিকদের বলেন, নিহত ও আহতদের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের  জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করার হয়েছে। রেজাউল ও রুবেল পুলিশের নজরদারিতে চিকিসাধীন রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন