1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ , ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ , ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ , ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
  • প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল

পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, ধান কেটে নেওয়া ও বসতঘরে আগুন দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জহিরুল ইসলাম মীর (৩৫) অভিযোগ করেছেন, একদল প্রতিপক্ষ সন্ত্রাসীরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তার পৈতৃক জমির ধান কেটে নেয় এবং রাতে তার বসতঘরে আগুন ধরিয়ে দেয়।
ঘটনাটি ঘটেছে বাউফল থানাধীন আদাবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায়।

অভিযোগে জানা যায়, গত ৯ ডিসেম্বর সকালে থেকে বিকাল পর্যন্ত জহিরুল ইসলাম মীরের পৈতৃক ভোগদখলীয় নাল জমিতে অনধিকার প্রবেশ করে অভিযুক্তরা প্রায় ৩০ কড়া জমির পাকা ধান জোরপূর্বক কেটে নিয়ে যায়। এতে প্রায় ৫০ হাজার টাকার ধান ও জমির ক্ষয়সহ মোট প্রায় ৫ হাজার টাকার অতিরিক্ত ক্ষতি সাধিত হয়েছে।
ভুক্তভোগীর দাবি, বাধা দিতে গেলে তাকে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম হয়। প্রাণনাশের হুমকি দিয়ে তাকে জমি থেকে তাড়িয়ে দেওয়া হয়।

এরপর ১০ ডিসেম্বর রাত আনুমানিক ২টার দিকে, একই প্রতিপক্ষরা পূর্বপরিকল্পিতভাবে তার পৈতৃক বসতঘরে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। আগুনে টিনের ঘর, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগীর পরিবার আগুন নেভাতে গেলে তাদের ওপরও হামলার অভিযোগ ওঠে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসে, তবে ততক্ষণে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

এ বিষয়ে জহিরুল ইসলাম মীর বলেন, আমার পৈতৃক সম্পত্তি দখলের উদ্দেশ্যে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তারা ধান কেটে নিয়েছে এবং ঘরে আগুন দিয়েছে। আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ ঘটনায় তিনি বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন