পটুয়াখালীর বাউফলের দাশপারা ইউনিয়নের খেজুরবরিয়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে মারামারি ও বসত ঘরে হামলা হয়েছে । গত (২২/০৭/২৪) সোমবার সকাল ৯ টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, খেজুর বারিয়া এলাকার মোঃফিরোজে সিকদার ঢাকায় চাকরি করেন বাড়িতে তার স্ত্রী ও ৩ মেয়ে বসবাস করেন। গত সোমবার সকালে একই বাড়ির মোঃরাসেল সিকদার ও তার স্ত্রী, ছেলে সহ ৭/৮ জনের একটি দল মোঃ ফিরোজের ঘরে এসে হামলা করলে ফিরোজে স্ত্রী মোসাঃ খাদিজা (৪০) আহত হয়। এবং ঘরের ফানিচার ভাংচুর করে। পরে স্থানীয় লোকজন এসে দুই পক্ষকে সারিয়ে দিয়ে মারামারি থামিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এ বিষয়ে অভিযুক্ত মোঃরাসেল সিকদার বলেন ১২ শতাংশ জমি মোঃফিরোজের কাছে রেখে ১২০ হাজার টাকা নেন এবং ৩ বছরের মধ্যে টাকা ফেরত দিয়ে জমি ফেরত নিবেন এই চুক্তিতে মোঃ রাসেল ৬ মাসের মধ্যে ৭০ হাজার টাকা ফেরত দেন বাকি ৫০ হাজার টাকা দিয়ে জমি ফেরত নিবেন এই কথা বলতে গেলে মোঃ ফিরোজের স্ত্রী খাদিজা রাসেল কে চর থাপ্পড় মারে ও লাঠি দিয়ে আঘাত করে তাই একটু কথা কাটাকাটি হয়েছে।
এ বিষয় ঐএলাকায় মেম্বার মোখবির হোসেন বলেন মৌখিক ভাবে মারামারির কথা শুনেছি। ###