
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলের সুর্যমনি ইউনিয়নের ইন্দুকুল এলাকায় জমি নিয়ে বিরোধে আহত ৬ জন। শুক্রবার ৪ এপ্রিল বেলা ১২ টায় এ ঘটনা ঘটে।
আহত মোঃরেজাউল হাওলাদার বলেন তার নিজ বসত বাড়িতে দির্ঘদিন যাবত আবস্থান করছেন এবং বিঙ্ঘ আদালতের মাধ্যমে রায় কৃত জমিতে দখলে আছেন তারপরে ও মোঃমিলন শরিফ, মোঃরবিউল শরিফ, সাইফুল শরিফ, শাহাবুদ্দিন শরিফ, রুবেল ফরাজি সহ ১০ – ১২ জনের একটি সংঘবদ্ধ দল রামদা, লোহার পাইপ দিয়ে শুক্রবার বেলা ১২ দিকে আতার্কিত হামলা করে মোঃ জাহিদুল ইসলাম (১৯),মোঃরেজাউল হাওলাদার (৪০),মোঃ তোফাজ্জল সিকদার(৪০),রিজিয়া বেগম(৫৫),হাসিনা বেগম (৪০),নুপুর বেগম (২৮) কুপিয়ে ও পিটিয়ে যখম করে এবং জোর পূর্বক জমি দখল নিতে আসেন। এ সময় রামদা ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে যখম করলে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন আসলে তারা পালিয়ে যায় এবং আহতদের উদ্ধার করে বাউফল স্বাস্থ কমপ্লেক্স চিকিৎসা করা হয়।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃকামাল হোসেন বলেন মৌখিক শুনেছি অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।