1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে তরমুজের ট্রলার ডাকাতি মামলায় ডাকাত সরদার কামাল হোসেন গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে তরমুজের ট্রলার ডাকাতি মামলায় ডাকাত সরদার কামাল হোসেন গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে তরমুজের ট্রলার ডাকাতি মামলায় ডাকাত সরদার কামাল হোসেন গ্রেফতার

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৭৩ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে তরমুজের ট্রলারে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার পলাতক কামাল হোসেন (৩৭)  র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (০৪/১০/২৫)র‌্যাব বের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ ও লেফটেন্যান্ট রিফাতের নেতৃত্বে র্যা ব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও ভোলার অস্থায়ী ক্যাম্পের র‌্যাব সদস্যরা নিজ বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেফতার করে।
মামলার বিবরন ও র‌্যাব জানায়, গত ১৪ মার্চ রাতে শহিদুল মাতুব্বর (৫৮) নামের এক চাষী বিক্রির উদ্দেশ্যে তরমুজ বোঝাই ট্রলার নিয়ে মোকামে রওনা হলে ভোররাতে (১৫ মার্চ) পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীর নিমদী পয়েন্টে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৭-৮ জন ডাকাত ট্রলারে হামলে পড়ে। এ সময় শহিদুল মাতুব্বরের মাথায় কোপের আঘাত ও ট্রলারে থাকা অন্যদের মারধর করে প্রায় ১৫ লাখ টাকার তরমুজ লুটপাট করা হয়। একপর্যায়ে ডাকাত দল ট্রলারটি নিয়ে পালিয়ে গেলেও কৌশলে দলের একজনেকে আটক করতে সক্ষম হয় ট্রলারের লোকজন। ওই ঘটনায় চিকিৎসা শেষে থানায় মামলা ডাকাতি মামলা দায়ের করেন আহত শহিদুল মাতুব্বর ।
বাউফল থানার ওসি মো. আকতারুজ্জামান সরকার বলেন, র্যা বের হাতে গ্রেফতারের পর ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের কথা শুনেছি। গ্রেফতারকৃত কামাল হোসেন অরিজিন্যাল ডাকাত সরদার  কামাল কি না যাচাই-বাছাই চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য  হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন