1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে তরমুজ গাছ উপড়ে ৬ লাখ টাকার ক্ষতির অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে তরমুজ গাছ উপড়ে ৬ লাখ টাকার ক্ষতির অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে তরমুজ গাছ উপড়ে ৬ লাখ টাকার ক্ষতির অভিযোগ

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৮ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল  ,বাউফল
পটুয়াখালীর বাউফলে কেশবপুর ইউনিয়নের মমিনপুর এলাকায় রুবেল এর  তরমুজ ক্ষেতের প্রায় সাড়ে তিনশ তরমুজ গাছ উপড়ে ফেলেছে অভিযোগ ।  উপড়ে ফেলা অধিকাংশ গাছে  ফুল ও ধরেছে। সোমবার  রাতে  কেশবপুর ইউনিয়নের মমিনপুর চরে এ ঘটনা ঘটেছে।  ওই ঘটনায় মঙ্গলবার সকালে চাষী মো. রবিউল ইসলাম রুবেল  অজ্ঞতদের আসামি করে বাউফল থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
চাষী রবিউল ইসলাম রুবেল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক।  আসন্ন ইউপি উপনির্বাচনে স্থানীয়  বিরোধের জেরেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়  ও অভিযোগ সূত্রে জানা যায়, মমিনপুরের চরে  চলতি তরমুজ মৌসুমে ৩একর জমিতে তরমুজ চাষ করেন রুবেল। খেতের প্রায় সাড়ে ৩শ গাছ রাতের আঁধারে দুর্বৃত্তরা উপড়ে ফেলেছে। উপড়ে ফেলা গাছের কিছু খেতের পাশে রেখে গেছেন। কিছু নিয়ে গেছেন দুর্বৃত্তরা। এসব গাছে ফুল ফুল ফুটেছে।  আবার কোনো গাছে ফলও ধরেছে।  এতে চাষীর  প্রায় ৬লাখ টাকা ক্ষতি হয়েছে।
 ক্ষতিগ্রস্ত চাষী রবিউল ইসলাম রুবেল  বলেন,‘  কেশবপুর ইউনিয়নের উপনির্বাচনে  চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ তুহিনের সমর্থক। যার কারণে আরেক চেয়ারম্যান প্রার্থী এনামুল হক অপু আমাকে  এবং আমার পরিবারকে  একাধিক বার হুমকি দিয়ে আসছিল। তুহিনের সমর্থক হওয়ার অপরাধে অপুর নির্দেশে তার লোকজন আমার তরমুজ গাছ উপড়ে ফেলেছেন।
জড়িতদের   বিচার দাবি করে তিনি আরও বলেন, আমি ধার দেনা করে তরমুজ চাষ করেছি।   ফলন্ত গাছ গুলো উপড়ে ফেলা হয়েছে। এতে আমার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।    তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান প্রার্থী এনামুল হক অপু বলেন,‘ এসব অভিযোগ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।
এবিষয়ে বাউফল থানার  অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন