1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে দশম শ্রেণির স্কুল শিক্ষার্থীকে গলা কেটে হত্যাচেষ্টা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে দশম শ্রেণির স্কুল শিক্ষার্থীকে গলা কেটে হত্যাচেষ্টা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বাউফলে দশম শ্রেণির স্কুল শিক্ষার্থীকে গলা কেটে হত্যাচেষ্টা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৩৪৭ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

পটুয়াখালীর বাউফলে ছিটকা মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে অজ্ঞাত কিশোর গ্যাংয়ের সদস্যরা।

রোববার (৬ আগস্ট) রাতে বাউফলের কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামের মাদবর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী মো. রিফাত মাতব্বর (১৬) কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামের মাতব্বর বাড়ির মো. শাহআলম মাতব্বরের ছেলে।

জানা যায়, রিফাত তার বড় ভাইয়ের জরুরি কাগজপত্র ফটোকপি করতে বাসা থেকে রাজাপুর বাজারে যাচ্ছিল। পথে মাদবর বাজার সংলগ্ন নির্জন জায়গায় অজ্ঞাত কিশোর গ্যাং সদস্যরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাকে হত্যার চেষ্টা করে। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে আহত শিক্ষার্থীকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে তার পরিবারে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

আহত শিক্ষার্থী মো. রিফাত মাতব্বরের গলায় ছুরিকাঘাত করায় সে কথা বলতে না পারলেও প্রশ্নের জবাবে মাথা নেড়ে নিশ্চিত করেছে একটি সঙ্গবদ্ধ কিশোর গ্যাং এ ঘটনা ঘটিয়েছে।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, তার গলায় হাতে ও মুখে আঘাত রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন