1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে দুইশ’ দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে দুইশ’ দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে দুইশ’ দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
  • প্রকাশিত : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২৫২ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল  
পটুয়াখালীর বাউফলের বগা ইউনিয়নের কৌখালী জনকল্যান সংস্থার (কেজেএস)  উদ্যোগে ২শ দুস্থ মানুষের মাঝে চাল, ডাল, চিনি, আলু, পিঁয়াজ,তৈল, ছোলা বুট, মুড়িসহ ১১ আইটেমের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার  সকাল ৯টায় ৬০ নং কৌখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেকটি ইফতারে প্যাকেটমূল্য ছিল ১ হাজার ৫শ টাকা। এ ছাড়াও হিন্দু সম্প্রদায়ে ১০ জন দুস্থ্য নারী ও পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সিনিয়র সহসভাপতি  মোঃ মনির হোসেন,সহসভাপতি মোঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ওয়াদুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক  মোঃ তারেক হোসেনসহসাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মেহেদী হাসান, সহকারী কোষাধ্যক্ষ মোঃ মোজ্জাম্মেল হক, মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা বেগম, উপদেষ্টা  খলিলুর রহমান, রুহুল আমিন হাওলাদার ও জসিম উদ্দিন বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন। ওই সংস্থার সভাপতি আমেরিকা প্রবাসী মোঃ সোলায়মান সামী ভিডিও কলের মাধ্যেমে বিতরণ কার্যক্রম মনিটর করেন।
কৌখালী জনকল্যান সংস্থার সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম  বলেন, ২০২৩ সাল থেকে সংস্থাটি মানবিক  কার্যক্রম পরিচালনা করে আসছে।  এলাকার গরীব, অসচ্ছল, নিম্ন আয়ের মানুষের মাঝে বিভিন্ন ধরণের সয়তা দিয়ে আসছে।  কোন অসায় মানুষ অসুস্থ হয়ে পরলে তাকে চিকিৎসা দেয়া, গরীব  শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণের টাকা দিয়ে সহয়তা করা হচ্ছে। গত বছরও তারা এলাকা শতাধিক অসচ্ছল সত্তরোর্ধ ব্যক্তিদের মাঝে ছাতা বিতরণ ,  এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান,  অর্ধ শত অসুস্থ্য ব্যক্তিকে আর্থি সহায়ত প্রদানসহ লাশ পরিবহন ও দাফনের ব্যবস্থা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন