1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে দুই কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে দুই কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে দুই কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে জখম

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৩০১ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 

পটুয়াখালীর বাউফলে রিক্সাচালকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ করায় বিল্লাল গাজী (১৭) ও সজীব গাজী (১৭) নামে দুই কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে জখম করা হয়েছে। আহত শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে স্থানীয় কিশোরদের একটি গ্রুপ উপজেলার কালাইয়া কলেজ রোডের ধলুফকির বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটায়। বিল্লাল গাজী বাউফল সরকারি  কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষ ও সজীব বগা বন্দরের ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের একই শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বিল্লাল গাজীর মা নাজমা বেগম ও আহত সজীব গাজী জানায়, গরমের সস্তির আশায় আগের দিন শেষ বিকালে রাস্তার পাশে বাতাসে বসেছিলো দুই বন্ধু বিল্লাল ও সজীব। এ সময় পেছন থেকে রিক্সার হুড টেনে ধরে ও অশালিন বাক্যবানে এক বৃদ্ধ রিক্সাচালকে নাজেহাল করছিল স্থানীয় মাঠে ফুটবল খেলে ফেরা কয়েক কিশোর। প্রতিবাদ করলে কথা কাটাকাটি হয় বিল্লাল ও সজীবের সঙ্গে ওই কিশোরদের। এরপর ফিরে গেলেও কিছু সময় পরে স্থানীয় বশার চৌকিদারের ছেলে ইমন (১৬), এনামুল চৌকিদারের ছেলে নাঈম (১৫), কালাম চৌকিদারের ছেলে সীফাত, আলআউদ্দিন চৌকিদারের ছেলে রহমানসহ ওই কিশোরদের সঙ্গবদ্ধ ২০-২২জনের একটি গ্রুপ রামদা, লাঠি-সোটা নিয়ে ছুটে এসে বিল্লাল ও সজীবকে অতর্কীত পিটিয়ে জখম করে। সজীব মাধর খেয়ে পালাতে পাড়লেও পুকুরে ফেলে পানিতে চুবানো হয় বিল্লালকে। পানি থেকে তুলে পিটিয়ে ও পায়ে মাড়িয়ে আহত করা হয় আবারো। অচেতন হয়ে পড়লে রাস্তা পাশে ফেলে রাখা হয় তাকে। এসময় ভাঙচুর করা হয় সজীবদের বসতঘরের একাংশ। অচেতন অবস্থায় উদ্ধার করে রাতে বিল্লাল গাজীকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার পরিবারের লোকজন।
এ ঘটনায় বাউফল থানার ওসি আরিচুল হক সাংবাদিকদের বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে সিগগির  ব্যাবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন