1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়নের বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম রাসেল ও সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনের পদত্যাগের দাবিতে বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কয়েকশ শিক্ষার্থী। তারা ক্লাস বর্জন করে এ মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় অনেক অভিভাবক শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে মানববন্ধনে যোগদেন।
প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনের দুর্নীতি ও অবৈধ নিয়োগের প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ওই দুই শিক্ষকের পদত্যাগ দাবি করে বিভিন্ন ধরণের শ্লোগান দেন।
এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম বলেন, ৫ আগস্ট প্রেক্ষাপটের পরিবর্তনের পর একটি মহল মিথ্যা অজুহাত দেখিয়ে তার ও সহকারী প্রধান শিক্ষকের পতত্যাগের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত করেছেন।
এ ব্যাপারে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী বলেন, আমি পটুয়াখালী  মিটিংয়ে আছি। এসে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে। তিনি শিক্ষার্থীদের ধৈয্য ধারণের জন্য আহবান জানান।###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন