1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই যুবক গ্রেপ্তার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই যুবক গ্রেপ্তার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই যুবক গ্রেপ্তার

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২৬৮ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালীর  বাউফলে নগদ ৫৬ হাজার টাকা, ৪ লাখ টাকার স্বর্ণালংকার ও  ৩ হাজার টাকার রুপার অলংকারসহ শাকিল আকন(২৫) ও তৌফিকুর রহমান রাসেল(২৫)  নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত মালামালসহ গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার সকালে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, ঈদুল আযহার পরের দিন রাতে বাউফল পৌর শহরের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের পিছনে তিনতলা বিশিষ্ট একটি ফ্লাটের নিচতলা ও দোতালায় চুরি হয়। ওই দুই ফ্লাটের একটিতে বাউফল থানার এসআই আশ্রাফুল ও আবুল বশার নামের এক ব্যক্তি ভাড়া থাকতেন। ঈদের ছুটিতে তারা বাড়ি চলে যান। ছুটি শেষে তারা ফিরে এসে দেখেন ফ্লাটের বাসার দরজার তালা ভাঙ্গা। ওই দুই ফ্লাট থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল চুরি হয়ে যায়। এ ঘটনায়  আবুল বশার বাদি হয়ে বুধবার রাতে বাউফল থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই দিন দিবাগত রাত ২টার দিকে  শাকিল ও তৌফিক নামের দুই যুবককে  গ্রেপ্তার করে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ি চোরাইকৃত মালামালের মধ্যে নগদ ৫৬ হাজার টাকা, ৪ লাখ টাকার বিভিন্ন ধরণের স্বর্ণালংকার ও  ৩ হাজার টাকার রুপার অলংকার উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত শাকিলের বাবার নাম  আবদুল মন্নান আকন। নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর  ওয়ার্ডে তার বাড়ি। তৌফিকের বাবার নাম তোফাজ্জেল হোসেন। বাউফল পৌর শহরের ৪নং ওয়ার্ডে তার বাড়ি।
বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন,  গ্রেপ্তারকৃত শাকিল ও তৌফিককেসহ জব্দকৃত মালামাল আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন