1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে নারী ধর্ষিত ছাত্রলীগ নেতাসহ আটক-২ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে নারী ধর্ষিত ছাত্রলীগ নেতাসহ আটক-২ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে নারী ধর্ষিত ছাত্রলীগ নেতাসহ আটক-২

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৪৭ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালীর বাউফলে  নারীকে ধর্ষনের ঘটনায় সুজন হাওলাদার (২৪)নামের এক ছাত্রলীগ নেতা ও রাজিব হাওলাদার (২২) নামের এক অটো গাড়ির চালককে  আটক করা হয়েছে।
রবিবার (৩ মার্চ) দুপুরে  বাউফল থানার এসআই মনিরুজ্জামান ও এসআই মাসুদের  নেতৃত্বে পুলিশ  পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া বাজার থেকে তাদের আটক করে।
জানা গেছে, কয়েকদিন আগে  সুজন ও রাজিব ওই নারীকে ধর্ষন করে । এসময় আপত্তিকর অবস্থার ছবি  তারা মোবাইলে ধারণ করে । এরপর ওই ছবি দেখিয়ে তার সাথে পুনরায় শারীরিক সম্পর্ক করতে চায়। ওই মহিলা এতে রাজি না হওয়ায় ওই আপত্তিকর ছবি তার স্বামীর কাছে পাঠানো হয়।
এ ঘটনায় ওই নারী রবিবার সকালে বাউফল থানায় লিখিত অভিযোগ দাখিল করলে পুলিশ দুপুর ১টায় তাদের আটক করে থানায় নিয়ে আসেন।
আটককৃত সুজনের বাবার নাম জাহাঙ্গীর হোসেন। সুজন কাছিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক  সম্পাদক । আর রাজিবের বাবার নাম ফজলু হাওলাদার। রাজিব অটো গাড়ির চালক বলে জানা গেছে।
বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই নারীকে ধর্ষন করা হয়েছে এবং ছবি তুলে তার স্বামীর কাছে পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন