1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে ঘরে নির্মাণ করার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে ঘরে নির্মাণ করার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে ঘরে নির্মাণ করার অভিযোগ

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৬৪ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল

পটুয়াখালীর বাউফলে কাছিপারা ইউনিয়নের কারখানা এলাকায় সিকদার বাড়িতে নিষেধাজ্ঞ অমান্য করে রাতের আঁধারে মোঃ খোরশেদ আলম ও মোঃজালাল সিকদারের জমিতে ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।

৮ মে শুক্রবার  সন্ধ্যায় এ ঘরের চারদিকে পুনরায় টিনের বেরা দিয়ে নিষেধাজ্ঞ অমান্য করে ঘর নির্মাণ করার আভিযোগ পাওয়া গেছে একই বাড়ির মোঃ লতিফ উদ্দিন সরদার ও মোঃসুলতান চৌকিদারের বিরুদ্ধে।

আভিযোগে মোঃজালাল সিকদার বলেন আমাদের একই বাড়ির প্রতিবেশী মোহাম্মদ লতিফ উদ্দিন সরদার ও সুলতান চৌকিদার সহ গত (০৪/০৫/২৬)তারিখ সোমবার ১০ থেকে ১৫ লোক এসে আমার সম্পত্তির উপর জোর করে রাতের আঁধারে গায়ের জোরে আমার পৈত্রিক সম্পত্তিতে ঘর নির্মাণ করেন।বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত পটুয়াখালীর এমপি মামলা নং ৫৬/২০২৬ থেকে ধারা ১৪৪/ ১৪৫ ফৌজদারি  কার্যবিধি অনুযায়ী গত (০৫/০৫/২৬) বগা পুলিশ তদন্ত কেন্দ্র থেকে কোর্টের  নিষেধাজ্ঞা সহ একটি চিঠি বাদী ও বিবাদীকে দেয়া হয়েছে, কিন্তু তার পরেও তারা নতুন করে গত(০৮/০৫/২৬) ঘর তুলে আমার রেকর্ডিংও জমি ও নিষেধাজ্ঞা কৃত জমিতে ঘর নির্মাণ করেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হলেও এখন পর্যন্ত কোন তদন্ত আসেনি।

এ অভিযোগ অস্বীকার করে মোঃ লতিফ সরদার বলেন আমরা কোন ঘর তুলিনি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন ঐ ঘটনায় তদন্ত চলমান আছে তদন্ত শেষে প্রয়োজনীয়  ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন