
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর উঠান বৈঠক,পথসভা, জনসংযোগে মুখরিত পটুয়াখালীর বাউফলের গ্রামীন জনপদ। পটুয়াখালী -২ বাউফল আসনে আওয়ামী লীগের মাননীত প্রার্থী আসম ফিরোজ বাউফলের ১৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার গ্রামীন জনপদের প্রতিটি বাড়ি বাড়ি উঠান বৈঠক ও পথসভার মাধ্যমে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় বগা ইউনিয়নের বগা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পথসভায় বক্তৃতায় সাবেক চীপ হুইপ আসম ফিরোজ বলেন বাউফলের মধ্যে ২২০০ কিলোমিটার রাস্তা পাকা করন,সকল শিক্ষা প্রতিস্ঠানে ভবন নির্মান,অসংখ্য ব্রীজ, কালর্বাট নির্মান, বাউফল হাসপাতালকে ৫০ শয্যা উন্নতি করন ও ১০০ শয্যায় উন্নতি করনের প্রক্রিয়াধীন,১৫ টি ইউনিয়নের প্রতন্ত গ্রাম অঞ্চলে নারী, পুরুষ, শিশু সকলের স্ব্যস্থসেবা নিশ্চিত করতে ৪৮ টি কমিনিটি ক্লিনিক স্থাপন,বেকারত্ব দূরীকরণের লক্ষ্য নার্সি ইনিস্টিউট নির্মান, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিস্ঠার জন্য অধিগ্রহণ, বাউফল থেকে কালিশুরি – জিরাইল সড়ক ও জনপথের মাধ্যমে রাস্তা পাকা করন, ধুলিয়া ইউনিয়নে তেতুলিয়া নদীর ভাঙ্গনরোধ প্রকল্পে ৭২১ কোটি টাকা বরাদ্দ প্রধানের ব্যাবস্থা, বাউফলে ১ টি মডেল মসজিদ নির্মানের কাজ চলমান, মুক্তিযুদ্ধা অডিটোরিয়াম নির্মান, শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মান, পাঠাগার নির্মান, উপজেলা পরিষদের ৪ তলা ভবন নির্মান, উপজেলায় ভি,আই, পি ডাক বাংলো নির্মানের প্রকল্প গ্রহন, বাকেরগঞ্জ থেকে বাউফল কাছিপাড়ার গোপালিয়া লঞ্চ ঘাটে ফেরি চালু করা
প্রক্রিয়াধীন,পটুয়াখালী জেলার সাথে ভোলা জেলার সড়ক পথে যোগাযোগ স্থাপনে কালাইয়া – নাজিরপুর তেঁতুলিয়া নদীতে ফেরি সার্ভিসের কার্যক্রম প্রক্রিয়াধীন, ধুলিয়া লঞ্চ ঘাট থেকে মমিনপুর ভরিপাশা হয়ে কালাইয়া পর্যন্ত সড়কের প্রসস্তকরনের কাজ চলমান, ১৫ টি ইউনিয়নের ছোট বড় হাট বাজার অসংখ্য উন্নয়ন মূলক কাজ করা হয়েছে ।
এছাড়া তার দল আওয়ামী লীগ সারাদেশ সহ পটুয়াখালী জেলায় পায়রা সেতু,পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে, শেখ হাসিনা সেনানিবাস, পায়রা গভীর সমুদ্র বন্দর, শেখ কামাল, শেখ জামাল,শেখ রাসেল সেতু,পটুয়াখালী মেডিকেল কলেজ নির্মান, পটুয়াখালী শহরকে আধুনিকায়ান করা সহ অসংখ্য উন্নয়ন মূলক কাজ করেছেন এবং এবং ঢাকা থেকে পটুয়াখালীর সড়কের ৪ লেন ও ট্রেন যোগাযোগ স্থাপনের প্রকল্প গ্রহন সহ পদ্মা সেতু নির্মান, মেট্রোরেল, উড়াল সেতু, বিদ্যুৎ কেন্দ্রে স্থাপন, রাস্তাঘাট সহ প্রতিটি সেক্টরে আওয়ামী লীগে সরকার গঠনের পরে এই উন্নয়ন করেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকার গঠন করলে এই উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে বলে সাধারণ ভোটারদেরকে বলেন এবং আবারো পটুয়াখালী ২ বাউফল আসনে আওয়ামী লীগের নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য অনুরোধ করেন।
এছাড়া তার পক্ষে তার স্ত্রী দেলোয়ারা সুলতানা ফিরোজ, ছেলে রায়হান সাকিব সহ দলীয় হাজারো নেতাকর্মী ও সর্মাথকরা নৌকা মার্কার জন্য গ্রামীন জনপদের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন।