1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে পৃথক অভিযানে ডাকাতি, মাদকসহ বিভিন্ন অভিযোগে ৭ জনকে গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে পৃথক অভিযানে ডাকাতি, মাদকসহ বিভিন্ন অভিযোগে ৭ জনকে গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে পৃথক অভিযানে ডাকাতি, মাদকসহ বিভিন্ন অভিযোগে ৭ জনকে গ্রেফতার

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৯৫ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
পটুয়াখালীর বাউফলে পৃথক অভিযানে ডাকাতি, মাদক, মাতলামি ও অবৈধ কারেন্ট জাল ব্যবহারের অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ডাকাতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সজিব হোসেন (২৩) ও সিফাত হোসেন (২৪) নামের দুই যুবককে। গতকাল (শনিবার) রাতে উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা গত ২৪ মে কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর এলাকার কেশব ডাক্তারের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত বলে জানায় পুলিশ।
এছাড়া মাতলামির অভিযোগে পৌর শহর এলাকা থেকে রায়হান ও শাকিব গাজীকে এবং মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রুবেল হোসেনকে আটক করা হয়।
অন্যদিকে, উপজেলার মৎস্য নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে আরও দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার জানান, “গ্রেফতারকৃতদের পৃথক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন