
তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
বাউফলে এমপি হিসেবে দেখতে চাই এমন পোস্টার, ব্যানার, ফেস্টুন ও তোরনে রঙিন সাজে সেজেছে পথঘাট রয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পটুয়াখালী -২ বাউফল আসন এলাকায় আনন্দ মূখর পরিবেশ। গত ১ বছর যাবত পোস্টার ব্যানার দিয়ে শুভেচ্ছা বিনিময় করার পরে গত ৩ মাস থেকে চলছে ভিবিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাদের এমপি হিসেবে দেখতে চাই এমন পোস্টার, ব্যানার,ফেস্টুন ও তোরন নির্মান করে মহাসড়ক থেকে শুরু করে গ্রামের মেঠোপথ সুদৃশ্য করে সাজিয়ে জানান দিচ্ছেন এমপি পদপ্রার্থীরা। এ আসনে রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়াবাদী দল বিএনপির থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইন্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার, সাবেক সাংসদ শহিদুল আলম তালুকদার ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (লিটু),মোঃ আনিসুর রহমান আনিচ,ইঞ্জিনিয়ার সোয়েব বাসারী হাবলু,মোঃ মোফাজ্জল হক শরীফ, ঢাকা মহানগর বিএনপির সেচ্ছাসেবক দলের মোঃ মনিরুল ইসলাম মনির।
বাংলাদেশ জামায়াতে ইসলামির একমাত্র প্রার্থী হিসেবে দেখা যাচ্ছে বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণের জামায়াতের সেক্রেটারী ডা. শফিকুল ইসলাম মাসুদ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মনোনীত প্রার্থী এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন।
ইসলামি আন্দোলন বাংলাদেশের মানোনীত প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারি, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আইউব বিন মুসা প্রতিদ্বন্দ্বিতা করবেন। গণ অধিকার পরিষদের বাউফল উপজেলা সভাপতি মোঃ হাবিব প্রতিদ্বন্দিতা করবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী -২ বাউফল আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থীদের পথচারনে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। চায়ের দোকান, রেস্তরা, রাস্তাঘাট, মার্কেট গুলোতে চলছে নির্বাচনী গুনজন। উপজেলা নির্বাচন অফিস সূএে জানা গেছে পটুয়াখালী ২ বাউফল আসনে মোট ১১৫টি ভোট কেন্দ্রের ৬৩৮টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাউফল উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৩২ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৯ শত ৬৮ জন এবং মহিলা ভোটার ১লাখ ৫৩ হাজার ৬৩ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন ।