1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) হাসান হাওলাদার (২৫) কতৃক ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এসময় তার চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ করায় ভুক্তভোগীর মাকেও মারধর করা হয়েছে বলে  অভিযোগ করা হয়েছে। শুক্রবার (০৮ফেব্রুয়ারী) উপজেলার কালাইয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শুক্রবার রাতে বাউফল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে হাসান হাওলাদার (৩০) ও তার বাবা সেলিম  হাওলাদারকে আটক করেছে পুলিশ।
ধর্ষিতা ও তার মা আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে ধর্ষিতার শারিরীক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ও তার মা’কে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী পরিবারিক সূত্রে জানাযায়,ধর্ষিতার বাবা পেশায় একজন দিনমজুর। তিনি ছোট বেলা থেকে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। গত কয়েকদিন থেকেই অভিযুক্ত হাসান ভুক্তভোগীর চারপাশে ঘোরাফেরা করছিলো। ঘটনার দিন বেলা ১১ টার দিকে সাংসারিক কাজে বাহিরে যায় ওই কিশোরীর মা। সুযোগ বুঝে অভিযুক্ত হাসান বাড়ির পাশে একটি নির্জন স্থানে  নিয়ে ভুক্তভোগী ওই কিশোরীকে যৌন নির্যাতন করেন। কাজ শেষে বাড়ি ফেরার সময় ভুক্তভোগীর চিৎকার শুনতে পায় তার মা। তিনি ঘটনাস্থালে পৌঁছে ভুক্তভোগীর সাথে হাসানকে অসংলগ্ন অবস্থায় দেখতে পায়। এসময় দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত৷ বিষয়টি নিয়ে অভিযুক্তকে ও পরিবারকে বকাঝকা করায়, অভিযুক্ত তার কয়েক স্বজনকে নিয়ে ভুক্তভোগী কিশোরীর মা ও ফুফুকে মারধর করে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আব্দুর রউফ বলেন, ওই কিশোরীকে বিকেল ৫টায় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তার হিস্টোরি শোনার পরে, তাকে শারিরীক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার মাকে ভর্তি দেয়া হয়েছে। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন  বলেন,  শুক্রবার রাতে এ সংক্রান্ত একটি  লিখিত অভিযোগ পেয়েছি।ধর্ষক পলাতক রয়েছে। ধষিতার বাবা,মাকে মারধরের অভিযোগে ধর্ষকের বাবা ও ভাইকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন