1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে প্রতিবন্ধী তরুনী ধর্ষিত, থানায় মামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে প্রতিবন্ধী তরুনী ধর্ষিত, থানায় মামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে প্রতিবন্ধী তরুনী ধর্ষিত, থানায় মামলা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৩২ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে চাচার হাতে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুনী (২৫) ধর্ষিত হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (৩ জানুয়ারি) ধর্ষিতা তরুনীর ভাবী আইরিন বেগম বাদি হয়ে ধর্ষক ফোরকান মোল্লাকে (৫৫) আসামী করে বাউফল থানায় মামলা দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষিত তরুনী ও ধর্ষক ফোরকান মোল্লা একই বাড়ির এবং পাশাপাশি ঘর।

ধর্ষক ফোরকান মোল্লা সম্পর্কে ধর্ষিতার চাচতো চাচা হন। ঘটনার দিন ২৮ ডিসেম্বর বিকালে সাড়ে ৪টার দিকে ফোরকান মোল্লা ওই তরুনীকে ডেকে তার ঘরে নিয়ে মুখ বেধে জোরপূর্বক ধর্ষন করে। বিষয়টি জানাজানি হয়ে ধর্ষকের পক্ষে স্থানীয় কয়েক প্রভাবশালী ধর্ষিতার পরিবারকে নানা ধরণের ভয়ভীতি দেখায় এবং ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়।

এরপর মঙ্গলবার (৩ জানুয়ারি) ধর্ষিত ওই তরুনীকেকে সাথে নিয়ে তার ভাবী আইরিন বেগম বাউফল থানায় এসে ফোরকান মোল্লাকে আসামী করে মামলা দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে সূর্যমনি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন,‘ অভিযুক্ত একজন মাদ্রাসার শিক্ষক। দুইবার হজ্ব করেছেন। আমি যতটুকু জানি জমিজমা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে।

তাকে সায়েস্তা করতে পরিকল্পিত ভাবে মামলা করা হয়েছে।’ বাউফল থানার ওসি আল মামুন বলেন,‘ অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মামলা রুজু করা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।’

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন