1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে প্রাণভয়ে একই পরিবারের ৭জনের হাসপাতালে আশ্রয় - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে প্রাণভয়ে একই পরিবারের ৭জনের হাসপাতালে আশ্রয় - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে প্রাণভয়ে একই পরিবারের ৭জনের হাসপাতালে আশ্রয়

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৭০ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 

 

পটুয়াখালীর বাউফলে একটি পরিবারের ওপরে দুই দফা হামলার অভিযোগ উঠেছে। গত ১৯’মার্চ  হামলা চালিয়ে মঞ্জুর রহমান (৬৫) নামের এক ব্যক্তিকে জখম করে প্রতিপক্ষরা।

 

ওই ঘটনায় বাউফল থানায় লিখিত অভিযোগ করলে পরদিন কালাইয়া ইউনিয়নে আয়নাবাজ কালাইয়া গ্রামে সরেজমিনে তদন্ত করে পুলিশ। থানায় অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে ২১ তারিখ দ্বিতীয় দফায় মঞ্জুরের বসতঘরে হামলা করে একই বাড়ির প্রতিপক্ষ মালেক ও জসিম গংরা। এতে ১৫ মাসের এক শিশু আঘাতপ্রাপ্ত হয়। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ঘটেছে এসব ঘটনা। ২য় দফা হামলার সময় মঞ্জুরকে মারধরের ঘটনার তদন্ত অফিসার এএসআই শাহিনকে ফোন দিয়েও কোনো সহযোগিতা পায়নি ভুক্তভোগী পরিবার।

 

মুঠোফোন রেকর্ডে এই অভিযোগের সত্যতা মিলছে। মামলার জন্য ঘুষ দাবির অভিযোগও উঠেছে এই পুলিশ সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আইনের সহযোগিতা না পাওয়ায়, হামলায় আহত অসুস্থ শিশুকে নিয়ে রাতভর গৃহবন্দী থেকে পরদিন সকালে হাসপাতালে নেয়া হয়। হামলা আতঙ্কে হাসপাতালেই আশ্রয় নিয়েছে পরিবারের ৬জন নারী ও শিশু। আজ তিন দিন হাসপাতালেই আছেন আহত মঞ্জু পঞ্চায়েত ও তার আহত নাতিসহ তার স্ত্রী, কন্যা, পুত্রবধু এবং পরিবারের আরো দুই শিশু। পালিয়ে বেড়াচ্ছেন তার দুই ছেলে আনোয়ার ও আবির। এরপরেও মামলা নিতে নারাজ বাউফল থানার পুলিশ। তদন্ত অফিসার এএসআই শাহিন মামলার জন্য দাবি করে ১০হাজার টাকা। সাড়ে তিন হাজার টাকা নিয়েছেনও তিনি। এখন বলছেন আপোষ করতে। এবিষয়ে একাধিক মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত জসিমের সংযোগ পাওয়া যায়নি। থানায় গিয়ে এবং মুঠোফোনে চেষ্টা করেও এএসআই শাহিনের মন্তব্যও জানা যায়নি।

 

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন মুঠোফোনে বলেন, ‘আমি একটু ঢাকায় আছি। অভিযোগের বিষয় না জেনে কিছুই বলতে পারছি না। কাল থানায় পৌঁছে বিষয়টা খতিয়ে দেখবেন বলেন জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন