
পটুয়াখালীর বাউফলের বগা ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫ টায় বগা ইউনিয়নের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির সাবেক এমপি মোঃ শহিদুল আলম তালুকদারের পক্ষ থেকে তৃণমূল বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণের কাছে বিএনপির প্রতিষ্ঠাতা সহিদ পেরসিড্ন্টে জিয়াউর রহমানের আদার্শ ও তারেক রহমানর সালাম ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। মোঃআহেদ মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ তসলিম তালুকদার। এসভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃসাইফুল ইসলাম জসিম, বগা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কাজী খলিলুর রহমান মোঃ নাহিদুল ইসলাম, মোঃখোকন, মোঃ সাইফুল ইসলাম জুরান, মোঃ সাহিন রেজা প্রমুখ।