1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে বাড়ির ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে বাড়ির ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে বাড়ির ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৩৪৯ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল

পটুয়াখালীর বাউফলে বাড়ির ছাদ থেকে পড়ে সুমাইয়া (১২) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে কালাইয়া সিনেমাহল সংলগ্ন অধ্যাপক কবিরুজ্জামানের বাড়ির ছাদ থেকে পড়ে এ ঘটনা ঘটেছে। কবিরুজ্জামান কালাইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নওমালা আবদুর রশিদ খান ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক। সুমাইয়া তার বাসায় থেকে লেখাপড়া করছিল। সুমাইয়া কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের সেলিম ও আসমা দম্পতির সন্তান। দীর্ঘদিন থেকে সুমাইয়ার মা ও বাবা আলাদা থাকছেন। এ কারনে সুমাইয়াকে অধ্যাপক কবিরুজ্জামান তার বাসায় এনে লালন পালন করছিলেন।  সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার সময় সুমাইয়া ওই বাড়ির ৩য় তলার ছাদে যায়। তখন বাড়ি সংলগ্ন বিদ্যুত সরবরাহ লাইনের তারে জড়িয়ে সুমাইয়া সামনের সড়কে ছিটকে পড়ে।  দ্রুত তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন