1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে বিদ্যালয়ের গেইট নির্মাণে অনিয়মের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে বিদ্যালয়ের গেইট নির্মাণে অনিয়মের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে বিদ্যালয়ের গেইট নির্মাণে অনিয়মের অভিযোগ

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৩৩৭ বার পঠিত
Spread the love
  তৌহিদ হোসেন উজ্জ্বল,বাউফল
পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের ২৫ নং মেহেন্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিরাপত্তা প্রাচীর ও গেইট নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৯-২০২০ইং অর্থ বছরে পিইডিপি-৪ প্রকল্পের আওতায় ওই বিদ্যালয়ের নিরাপত্তা প্রাচীর ও গেইট নির্মানের জন্য দরপত্র আহবান করে স্থানীয়  সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। দরপত্র প্রক্রিয়া শেষে প্রকল্পটি বাস্তবায়নের জন্য গিয়াস উদ্দিন ও এসএইচ বিল্ডার্স (জেভি) নামের নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে ৭ লাখ ৫৭ হাজার টাকায় চুক্তি হয়। এরপর দীর্ঘদিন নির্মাতা প্রতিষ্ঠান কাজ শুরু না করে কালক্ষেপন করতে থাকে। এরই মধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়। কয়েকদিন আগে মেয়াদ বাড়িয়ে প্রকল্পটির কাজ শুরু করলেও নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার ও সিডিউল অনুযায়ী কাজ না করার অভিযোগ ওঠে নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন খান বলেন, দীর্ঘদিন পর কাজ শুরু করলেও সঠিক নিয়মে কাজ করছে না ঠিকাদার। একাধিকবার সিডিউলের কপি চাওয়ার পরও আমাকে তা দেওয়া হয়নি। তিনি বলেন, আরসিসি গেইট নির্মাণের শর্ত থাকলেও ব্রিকস (ইট) দিয়ে গেইট নির্মাণ করা হচ্ছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হলেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এভাবে চোখের সামনে পুকুর চুরি সহ্য করতে পারছি না। আবদুর রহমান নামের এক ব্যক্তি বলেন, প্রতিদিন এই পথে যাওয়ার সময় নিম্মমানের ইট ও বালু দিয়ে কাজ করতে দেখি। কাজের নামে সরকারি টাকা এভাবে লুটপাট করা দুঃখজনক ব্যাপার।
একটি সূত্র জানায়, এলজিইডির উপজেলা প্রকৌশলীকে ম্যানেজ করে এভাবে ঠিকাদার নির্মাণকাজে অনিয়ম করছেন।  অবশ্য ম্যানেজ প্রক্রিয়ার বিষয়টি অস্বীকার করে এলজিইডির উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, নির্মাণকাজে অনিয়ম হলে আমরা দেখবো। এটা নিয়ে পত্রিকায় লেখালেখি করলে লাভ কি? এসব খবর প্রকাশ করলে পত্রিকার ভাবমূর্তি নষ্ট হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন