1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে বিদ্যালয় মাঠ এখন ব্যবসা প্রতিষ্ঠান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে বিদ্যালয় মাঠ এখন ব্যবসা প্রতিষ্ঠান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে বিদ্যালয় মাঠ এখন ব্যবসা প্রতিষ্ঠান

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল 
  • প্রকাশিত : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৯ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল 

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী-কাঠীকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  ব্যবসার সামগ্যী নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার পালের ভাই অসীম কুমার পাল প্রভাব খাঁটিয়ে দীর্ঘদিন থেকে বিদ্যালয় মাঠ দখল করে নির্মাণ ব্যবসা করছেন। অসীম কুমার পাল ঠিকাদারী ব্যবসা করেন। বিদ্যালয়ের মাঠে তার ব্যবসার উপকরণ রেখে পাইলিংয়ের জন্য আরসিসি পিলার তৈরি করছেন। এসব পিলার তিনি বাজারে বিক্রি করেন। আবার নিজের ঠিকাদারী কাজেও ব্যবহার করেন। দীর্ঘদিন থেকে মাঠ দখলের পর নির্মাণ ব্যবসা করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। নাম প্রকাশ না করার শর্তে পঞ্চম শ্রেনীর একাধিক শিক্ষার্থী জানায়, র্দীঘদিন থেকে মাঠ দখল করে রাখায় আমরা খেলাধুলা করতে পারছি না। একাধিক অভিভাবক বলেন, ঠিকাদার অসীম কুমার পাল আমাদের প্রধান শিক্ষক অরুন কুমার পালের আপন ভাই হওয়ায় প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছি না। প্রতিবাদ করলে আমাদের সন্তানদের উপর প্রভাব পড়বে। অবশ্য ঠিকাদার অসীম কুমার পাল বলেন, আমি শিগগিরই মাঠ থেকে সব মালামাল সরিয়ে নেব। প্রধান শিক্ষক অরুন কুমার পাল বলেন, মাঠ থেকে সব মালামাল সরানোর জন্য আমি আমার ভাইকে নির্দেশ দিয়েছি। উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, মাঠ দখল করে নির্মাণ ব্যবসার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে দ্রত ব্যবস্থা নেয়া হবে।##

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন