1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে বিদ্যুৎ স্পর্শে বৃদ্ধ নিহত । আহত-১ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে বিদ্যুৎ স্পর্শে বৃদ্ধ নিহত । আহত-১ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে বিদ্যুৎ স্পর্শে বৃদ্ধ নিহত । আহত-১

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২৫২ বার পঠিত
Spread the love
বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নের  কেশবপুর ডিগ্রী কলেজের কাছে  ট্রাকটর দিয়ে জমি চাষ করতে গিয়ে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে রহিম খান(৭০) নামের এক বৃদ্ধ মারা গেছে ও জাফর খান(৪৫)  নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।  তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার  দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে,কেশবপুর ডিগ্রী কলেজের কাছে  ট্রাকটর দিয়ে জমি চাষ করছিল জাফর খান  । আর তখন  তার চাচা রহিম খান জমির আগাছা পরিস্কার করছিল। এসময় জমির পাশে থাকা বিদ্যুৎ খাম্বার টানার সাথে অসাবধানতাবসত চলন্ত ট্রাকটর লেগে বিদ্যুতের খম্বা থেকে একটি তার ছিড়ে নিচে পরে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে চাচা রহিম খান মারা যান এবং ভাতিজা জাফর খান গুরুতর আহত হন।
পরে স্থানীয় কয়েক লোক আহত জাফরকে উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। মৃত  রহিম খানের বাবার নাম মৃত নুরু খান। তিনি  তিন ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
বাউফল জরুরী বিভাগের চিকিৎসক ডা. সোহেব জানান, আহত জাফর খানে অবস্থাও শংকটাপন্ন।
কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘ জমি চাষ করতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুতের খামার টানার সাথে ট্রাকটর লেগে তার ছিড়ে নিচে পরে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন