1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
ছাত্র আন্দোলন  ২০২৪ এর  হাজারো প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশের নির্মানের প্রত্যাশা পূরনে বাউফল উপজেলা প্রশাসনের প্রশ্নবিদ্ধ ভূমিকা এবং সকল সরকারি দপ্তর,শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সেক্টরে প্রয়োজনীয় সংস্কারের আহবানে পটুয়াখালীর বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্ধোলনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পাতিবার  বেলা ১১ টার দিকে বাউফল সরকারি কলেজ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলায় বিভিন্ন অনিয়ম ও সংস্কারসহ ১৩ দফা দাবি নিয়ে সাংবাদিকদের সামনে লিখিত ভাবে উপস্থাপন  করেন,বাউফল উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুনতাসির তাসরিপ ও  ফাতিমা জাহান ছামিয়া ।
তারা বলেন,যে কারনে ছাত্রদের বুকের রক্ত দিয়ে দেশ পূনরায় স্বাধীন করেছে তা এখনো পরিবর্তন হয়নি। আগের নিয়মে বিভিন্ন অফিসের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাউফল হাসপাতালের করুন চিকিৎসা ব্যাবস্থা ও হাসপাতালে ভর্তি রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ সহ ব্যাপক অনিয়ম। মাদক কারবারি ও কিশোর গ্যাংদের তালিকা করে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পল্লী বিদ্যুৎতের ভূতের বিল বন্ধ করতে হবে। চাঁদাবাজ থেকে শুরু করে বাউফল উপজেলায় যত অন্যায়-অনিয়ম আছে তা আগামী ৭দিনের মধ্যে বন্ধ করার প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন। কোন অন্যায় অনিয়ম করতে দেওয়া যাবে না। ১৩ দফার দাবিগুলো না মানলে প্রয়োজনে ছাত্র-জনতা আবার রাজপথে আন্দোলন করবে।#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন