
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলের সদর ইউনিয়নের পূর্ব যৌতা এলাকার মোঃপারবেজ (২৫)কে পিটিয়ে গুরুতর জখম ও দোকানে হামলা ভাংচুর করেছে একই এলাকার মোঃফাহিম(৩৩), মোঃজাহিদ (২৬),মোঃসাইদুর রহমান সাব্বির (২৫),মোঃআবুতাহের(২৫),তামিম (২০)সহ ৭/৮ জনের সংঘবদ্ধ দল।
রবিবার বিকাল ৩ টায় পূর্ব যৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত পারবেজকে রাস্তা থেকে উদ্ধার করে তোফায়েল আহমেদ ও রিফাত বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে।
আহত পারবেজ বলেন হামলাকারীরা হঠাৎ করে এসে অর্তাকিত ভাবে হামলা করেলে আমি রাস্তায় পরে যাই তারপর দেখি আমি হাসপাতালে।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আখতারুজ্জামান বলেন বিষয়টি আমার জানানেই অভিযোগ পেলে আইন ব্যাবস্থা নেয়া হবে।