1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে ভিক্ষুকের লাশ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে ভিক্ষুকের লাশ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে ভিক্ষুকের লাশ উদ্ধার

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২৬৫ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল ,  বাউফল

পটুয়াখালীর বাউফলে হুমায়ন কবির মৃধা (৪৫) নামের এক ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার কেশবপুর ইউনিয়নের ভূঁইয়ার বাজার সংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। হুমায়ন কবির কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের মৃত আনোয়ার হোসেন মৃধার ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, হুমায়ন কবির মঙ্গলবার সকালে মমিনপুর গ্রামের তার শ্বশুড়ের বাসা থেকে বের হন। দুপুরে স্থাণীয়রা ভূইয়ার বাজার সংলগ্ন খালে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়ন কবিরের লাশ শনাক্ত করে। হুমায়ন কবিরের স্ত্রী মর্জিনা বেগমের বরাত দিয়ে কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু বলেন, হুমায়ন কবির পেশায় ভিক্ষুক ছিলেন। মঙ্গলবার সকালে শ্বশুড় বাড়ি থেকে একটি গাছ খালে ভাসিয়ে স’মিলে নিয়ে যাওয়ার সময় গভীর পানিতে ডুবে মারা যান হুমায়ন কবির। লাশ উদ্ধারের বিষয়টি স্বীকার করে বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পানিতে ডুবে মারা গেছেন হুমায়ন কবির। তবে বিষয়টির তদন্ত চলছে।###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন