
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের সৌলা এলাকায় মাছের ঘেরে বিষ দিয়ে মাছ লুটপাট করে ঘেরের বাধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টা দিকে এ ঘটনা ঘটে।
ঘরের মালিক মোঃমাইনুদ্দিন অভিযোগ করে বলেন, আমার মাছের ঘেরে বিষ দিয়ে মাছ লুটপাট করে ঘেরের বাধ কেটে দিয়েছে মোঃইকবল, মোঃসোহাগ, মোঃ হাচান সহ ২০-২৫ জনের একটি সংঙ্গবদ্দ দলের লোকজন মিলে বিষ দিয়ে মাছ লুটপাট করে নিয়ে যায়। ঘেরে থাকা প্রায় ৬ লাখ টাকার ক্ষতি করেছেন তারা। বাধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা এ কথা শুনে সৌলা এলাকায় সাধারণ জনগণ ধাওয়া দিলে এলাকা ত্যাগ করে পালিয়ে যায়।