1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে মামলা তুলে নেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে মামলা তুলে নেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে মামলা তুলে নেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
  • প্রকাশিত : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
পটুয়াখালীর বাউফলে মামলা তুলে নেওয়ার হুমকি ও হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে বাউফল উপজেলার ৭নং ইউনিয়নের বগা এলাকায় এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় গ্রামবাসী।
মানববন্ধনে বক্তব্য দেন হামলার শিকার হাজী মো. বাবুল সিকদার, তিনি অভিযোগ করে বলেন, “বগা বন্দরে আমার ক্রয়কৃত ২৩.৩৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে স্থানীয় রহিম খান ও তার পরিবারের সদস্যরা জোরপূর্বক দখল করে রেখেছে। জমি ফেরত না দেওয়ায় আমি পটুয়াখালী আদালতে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ এনে করে মামলা দায়ের করি।
অভিযোগ কারীরা হলেন — রহিম খান, সুরভি বেগম, সাইফুল, আবুল হোসেন, রাশেদ মোল্লা ও রেদোয়ান। আদালতে হাজির হলে তিনজনকে কারাগারে পাঠানো হয় এবং বাকিরা জামিনে মুক্তি পান।
বাবুল সিকদার জানান, “২৩ অক্টোবর আদালতের কাজ শেষে ফেরার পথে আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর খালের ব্রিজের ওপর তারা অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায় এবং মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি দেয়। আমার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে যায়, পরে আমাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
তিনি আরও বলেন, “আমি বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি, কিন্তু এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি। আমি ও আমার পরিবার এখন জীবননাশের আশঙ্কায় দিন কাটাচ্ছি।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও বাবুল সিকদারের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিও তোলেন এলাকাবাসী।#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন