1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে যুবদল কর্মীকে কুপিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে যুবদল কর্মীকে কুপিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বাউফলে যুবদল কর্মীকে কুপিয়ে জখম

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
  • প্রকাশিত : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
পটুয়াখালীর বাউফলের কালিশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকায় যুবদল কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। গত শুক্রবার রাত পোনে আটটার দিকে মোঃমাহামুদ সিকদার( ৩০) কে কুপিয়ে জখম করার  ঘটনা ঘটে।  হামলার শিকার মাহামুদ সিকদার কালিশুরী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মৃত মাহাবুব সিকদারের ছেলে।
এ ঘটনায় রোববার আহত মাহমুদ সিকদার বাদী হয়ে ১৮জনকে আসামীকে বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, , কালিশুরী ইউনিয়ন  স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও সাবেক ইউপি সদস্য হানিফের (৩৫) নেতৃত্বে তার ভাই সাইফলু(৩২), মো. রুবেলসহ ২৫/৩০জন দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঠা নিয়ে  হামলা চালায়।  এ সময় তাকে (মাহমুদ)  হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। এসময় তাকে বাঁচাতে আসলে হাফিজুর রহমান ও মালেক হাওলাদার নামে  দুই যুবদল কর্মীকেও মারধর করে আহত করা হয়।
আহত মাহমুদ জানান, ২০১৮ সালে ২৬ ডিসেম্বর জাতীয় নির্বাচনে বিএনপির পোস্টার লাগানোর অপরাধে হানিফ মেম্বারসহ আওয়ামী লীগের গুন্ডা বাহিনী পরিকল্পিতভাবে আমার বাবা মাহাবুব সিকদারকে কুপিয়ে  ও পিটিয়ে গুরতর আহত করেন।  পরে আমার বাবা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমার বাবার হত্যার বিচার পাইনি। এমনকি পুলিশ মামলাও নেয়নি। যারা আমার বাবাকে হত্যা করেছেন তারাই আমার ওপর হামলা করেছেন।
অভিযোগ অস্বীকার করে  হানিফ বলেন,‘ হয়রানি করার জন্য আমার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।
বাউফল থানার ওসি  কামাল হোসেন বলেন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন