1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা গ্রেপ্তার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা গ্রেপ্তার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা গ্রেপ্তার

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৯৯ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 

পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের বগি তুলতলা এলাকায় জেলেদের উপর হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম এমদাদকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার(৮অক্টোবর)  দুপুর আড়াইটায় উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের পৌর শহরের বাসভবন থেকে যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করে।

গত বৃহস্পতিবার(৫অক্টোবর) ৩০ হাজার টাকা চাঁদা না পেয়ে বিএনপি নেতা মঞ্জুরুল আলম এমদাদের ছেলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিজভির নেতৃত্বে২৫-৩০ জন লোক ধারালো অস্ত্রসন্ত্র নিয়ে  হামলা চালিয়ে জাফর,মনির ও দেলোয়ারসহ কয়েক জেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ ঘটনায় মনির হোসেন বাদি হয়ে ওই দিন রাতে বাউফল থানায় ২৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ওই মামলায় বিএনপি নেতা মঞ্জুরুল আলম এমদাদকে ২ নম্বর আসামী করা হয় । গ্রেপ্তারকৃত এমদাদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মু. মনির হোসেনের অনুসারি বলে জানা গেছে।

বাউফল থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই বিএনপি নেতাকে একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়েছে।  ###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন