
পটুয়াখালীর বাউফলের কালীশুরী রুপালী ব্যাংক শাখার কোষাধ্যক্ষ মোঃতাহমিন হাচান (৩২) কে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সারে ৪ টায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে কালীশুরী রুপালী ব্যাংক শাখার কোষাধ্যক্ষ মোঃতাহমিন হাচান ও রুপালী ব্যাংকের আরেক অফিসার আল ইমরান সহ দুজন মিলে ব্যাংকের পার্সে চায়ের দোকানে চা খেতে যাওয়ার সময়ে একই এলাকার মোঃ সাকিব (৩৫) সহ ৪/৫ জনের একটি সঙ্গবদ্ধরা মিলে কোষাধক্ষ তাহমিদ হাসানকে লক্ষ্য করে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।
এ সময় তারা ডাক চিৎকার দিলে সঙ্ঘবদ্ধরা পালিয়ে যায়। পরে তাহমিদ হাসানকে উদ্ধার করে তার সহকর্মিরা বাউফল হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে আসে। এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সিদ্দিকুর রহমান বলেন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।