1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে শশুর শাশুড়িকে কুপিয়ে জখম করলো জামাতা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে শশুর শাশুড়িকে কুপিয়ে জখম করলো জামাতা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে শশুর শাশুড়িকে কুপিয়ে জখম করলো জামাতা

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৭৫ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল

পটুয়াখালীর বাউফলে শ্বশুর ও শাশুড়িকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে মেয়ে জামাতার বিরুদ্ধে। রোববার রাতে বাউফল সদর ইউনিয়নের নকুলের হাট সংলগ্ন মিস্ত্রী বাড়িতে এ ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার রাতে ওই বাড়ির হীরালাল মিস্ত্রী (৬৫) ও তার স্ত্রী কিরন বালা (৬০) নিজ বাসায় টিভি দেখছিলেন। এসময় হঠাৎ করে তাদের মেয়ের জামাতা ফনি ভূষণ (৩৫) ছুরি নিয়ে আকস্মিকভাবে হামলা চালিয়ে দুই জনকে জখম করেন। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে জামাতা ফনি ভূষনকে আটকে বাউফল থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থালে গিয়ে ফনি ভূষনকে আটক করে থানায় নিয়ে যায়। আহতদের উদ্ধার করে বাউফল স্বাস্থ কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হীরালালের মেয়ে শিল্পী রানী বলেন, সম্প্রতি আমার বাবা আমাকে স্থানীয়  মাপের ৮ কড়া জমি লিখে দেন। ওই জমি আমার স্বামী ফনি ভূষণ তার নামে লিখে দেয়ার জন্য বাবাকে চাপ প্রয়োগ করেন। বাবা এতে রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ফনিভূষণ দুই জনকে কুপিয়ে জখম করে।
এ ব্যাপারে বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ফনি ভূষণকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন