
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলে স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মিলাদ ও দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
বিকাল ৪ টায় বাউফল উপজেলা হল রুমে বাউফল উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মিলাদ আয়োজন করা হয়।
বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃজব্বার মৃর্ধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মোঃমুনির হোসেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন ও সেচ্ছাসেবক দলের আহবায়ক খলিলুর রহমান। দাশপাড়া
ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃআলী আজম, মৎস্যজীবীদলের সভাপতি মোঃ লিটন আয়োজিত অনুষ্ঠানে দোয়া মিলাদ পরিচালনা করেন মাওলানা রহমাতুল্লাহ।