1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে শিক্ষককে বাসা থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে শিক্ষককে বাসা থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে শিক্ষককে বাসা থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৩৬৫ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল 

পটুয়াখালীর বাউফলে জাগরনী চক্র ফাউন্ডেশন নামে একটি এনজিওর কিস্তির টাকা পরিশোধ না করায় রতন কুমার বনিক(৫০) নামের এক শিক্ষককে তার বাসা থেকে তুলে নিয়ে মারধর করে আহত করা হয়েছে।

 শুক্রবার বেলা ১১ টায় বাউফল পৌর শহরের ৯ নং ওয়ার্ডের  ভিআইপি রোড এলাকায় জাগরনী চক্র ফাউন্ডেশনের কার্যালয়ে  এ ঘটনা ঘটেছে।  আহত ওই শিক্ষক দাশপাড়া  ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
জানা গেছে, সহকারী শিক্ষক রতন কুমার বনিক  জাগরনী চক্র নামের একটি এনজিও থেকে  দুই বছর মেয়াদে ৬০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। তিনি মোট ৪৫ হাজার টাকা পরিশোধ করেন। বাকি টাকা পরিশোধে বিলম্ভ হওয়ায় ঘটনার দিন ১১ টার দিকে ওই এনজিওর মাঠকর্মী রাজ্জাকসহ ২-৩ জন ওই শিক্ষকের হাসপাতালের সামনে ভাড়া  বাসায় গিয়ে তাকে জোড় পূর্বক  এনজিওর কার্যালয়ে নিয়ে আসেন এবং  কিস্তির বাকি টাকা দাবি করেন। তিনি খুব সমস্যার মধ্যে  আছেন জানিয়ে কিস্তির টাকা পরিশোধে আরও কয়েকদিন সময় চান। এতে উত্তেজিত  হয়ে ওই মাঠ কর্মী   ও শাখা  ব্যবস্থাপক তাকে এলোপাতাড়ি  ভাবে কিল ঘুষি মারেন। এতে ওই শিক্ষকের নাক ফেটে যায়। এসময় তিনি অজ্ঞান হয়ে পরলে স্থানীয় কয়েক ব্যক্তির সহায়তায় তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স  ভর্তি করা হয়।
মাঠকর্মী  রাজ্জাক বলেন, স্কুল শিক্ষক তাকে ধাক্কা মারতে গিয়ে পরে গিয়ে নাক ফেটে যায়। আমিসহ তাকে অন্য কেউ মারধর করেননি।
এ বিষয়ে জাগরনী চক্র ফাউন্ডেশন এর এরিয়া ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম বলেন তদন্ত করে মাঠকর্মী রাজ্জাক দোষী হলে প্রতাস্ঠানিক ব্যাবস্থা নেয়া হবে।
বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, এখন পর্যন্ত  কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন