1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে শিক্ষার্থীদের দুই ঘন্টা মহাসড়ক অবরোধ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে শিক্ষার্থীদের দুই ঘন্টা মহাসড়ক অবরোধ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে শিক্ষার্থীদের দুই ঘন্টা মহাসড়ক অবরোধ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯২ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
পটুয়াখালীর বাউফলের কালাইয়া-বাউফল ও বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা  ১১ টা থেকে দুপুর ১পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া বাসস্ট্যান্ট এলাকায় তারা সড়ক অবরোধ করেন।  কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী শিরিনের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা এ সড়ক অবরোধ করা হয় বলে জানা গেছে।
খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের দাবি যৌক্তি হলে মেনে নেয়া আশ্বাস দেন।
এ ব্যাপারে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী বলেন, আন্দোলনে নেতৃত্বদানকারী  দুই শিক্ষার্থীদের সাথে আমার কার্যালয়ে বসে আলাপ আলোচনা হয়েছে। বিষয়টি আমি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেছি। তিনি এডিসি শিক্ষা, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সমন্য়ে য়ে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছেন। খুব শিগ্রই তারা তদন্ত শুরু করবেন। আমি সোমবার পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার জন্য অনুরোধ জানিয়েছি।
আন্দোলনে নেতৃত্বদানকারী দশম শ্রেনির শিক্ষার্থী তানভির বলেন, ইউএনও এবং সেনাবাহিনীর সাথে আমাদের কথা হয়েছে। আমরা তাদেরকে আগামী সোমবার পর্যন্ত সময় দিয়েছি। আমাদের দাবি মানা না হলে মঙ্গলবার থেকে আবার লাগাতার কর্মসূচি পালন করা হবে। গত শনিবার থেকে ওই বিদ্যালয়ের সহস্সাধিক শিক্ষার্থীরা  প্রধান শিক্ষক ফেরদৌসী শিরিনের  বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ এনে লাগাতার কর্মসূচি পালন করে আসছেন।###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন