1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে শিক্ষার্থীর চিঠি লিখে আত্মহত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে শিক্ষার্থীর চিঠি লিখে আত্মহত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে শিক্ষার্থীর চিঠি লিখে আত্মহত্যা

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
পটুয়াখালীর বাউফলে কালাইয়া ইউনিয়ন সৌলা এলাকায় দশমশ্রেনীর শিক্ষার্থীর নাজনিন জাহান কুমকুম (১৫) নামে এক স্কুলছাত্রী চিঠি  লিখে আত্মহত্যা করেছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকালে কালাইয়া ইউনিয়নের ৮ নং ওয়াড  শৌলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কুমকুম ওই গ্রামের নজরুল ইসলাম খানের মেয়ে ও পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
তার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে ইভটিজিং করে আসছে প্রতিবেশি রিয়াদুল ইসলাস তাওসীন (১৫) নামের একই বিদ্যালয়ের একই ক্লাসের এক ছাত্র। বিষয়টি কুমকুমের পরিবার তাওসিনের চাচা ও বিদ্যালয়ের শিক্ষকদের জানায়।
এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার (১৪ মার্চ) নিহত কিশোরী ও তার এক সহপাঠী কিশোরের একসাথে তোলা একটি ছবির সাথে নোংরা মন্তব্য লিখে ফেসবুকে ছড়িয়ে দেয় অভিযুক্ত তাওসিন। ফেসবুকে দেখার পরে খাতায় একটি চিরকুট লিখে আত্মহত্যা করেন কুমকুম।
চিঠিতে কুমকুম লিখেছে ‘আমি আমার নিজের ইচ্ছায় কিছু করিনি, আমাকে বাধ্য করা হয়েছে। ওই ছেলের জন্য ওর পরিবারের জন্য আমার জীবন থেকে মনে হয় সব সুখ সাতি(শান্তি) চলে (গেছে)‘।
বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ করেনি ভুক্তভোগী পরিবার। তবুও অভিযোগের বিষয় গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন