
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলে শিক্ষা কার্যক্রম উন্নয়ন বিষয়ে অভিভাবকদের নিয়ে উঠান বৈঠক করেছেন কোটপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। শুক্রবার (২৮ নভেম্বর)সন্ধ্যা ৬ টায় চর কালাইয়া এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষা বিষয়ে নিয়ে প্রজেক্টরের মাধ্যমে অভিভাবকদেরকে শিক্ষার্থীদের পড়াশুনার মান উন্নয়ন এবং স্কুলের নতুন ছাএছাএী ভর্তি বিষয় নিয়ে বিভিন্ন প্রকার প্রদর্শনী প্রদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অভিভাবক মোঃ মনির মুন্সী মাসুদ শরীফ অভিভাবক মোঃ খবির শরীফ, কোটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ফিরোজ প্রমুখ। #