1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে সড়ক দুর্ঘটনায় সদ্যবিবাহিত যুবকের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে সড়ক দুর্ঘটনায় সদ্যবিবাহিত যুবকের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে সড়ক দুর্ঘটনায় সদ্যবিবাহিত যুবকের মৃত্যু

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
পটুয়াখালীর বাউফলে শশুর বাড়ির জন্য মিষ্টি কিনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মোঃ ইকবাল হোসেন (২৫) নামের এক নববিবাহিত যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় ইকবাল হোসেন এর বন্ধু মোহাম্মদ শুভ (২২) ও মোঃ শাওন (২২) আহত হয়েছেন।  সোমবার (০৯ডিসেম্বর) বিকালে উপজেলার নুরাইনপুর এলাকায় নিহতের মোটরসাইকেলের সঙ্গে অবৈধ যানবাহন মাহেন্দ্রা ট্রলির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলি চালক সাইফুল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত ইকবাল হোসেন একটি ডেভলপার কোম্পানিতে চাকুরি করেন। তিনি উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের মো. আবু তাহেরের ছেলে। দুইদিন আগে পাশের গ্রামের বিথী নামের এক তরুনীকে বিয়ে করেন তিনি। বন্ধু শাওন ও শুভকে নিয়ে মোটরসাইকেলযোগে শশুর বাড়ি যাওয়ার জন্য নুরাইনপুর বাজারে মিষ্টি কিনতে যাচ্ছিলেন ইকবাল। পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় মিষ্টি নিয়ে আর শ্বশুর বাড়ি যাওয়া হলো না তার।
ইকবাল হোসেন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম, ঘটনাস্থলে সড়কের ওপর একটি ট্রাক পার্কিং করা ছিলো। ট্রাকটির পাশ দিয়ে ওভারটেক করে যাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রা ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী ৩ জনই ছিটকে পড়েন। দুর্ঘটনায় ইকবালের মাথা গুরুতর জখম হয়। দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। ইকবালের বন্ধু শাওন ও শুভ চিকিৎসাধীন আছেন বলে জানায় পুলিশ।
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, দুর্ঘটনার শিকার মাহেন্দ্রা  ট্রলি ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে আছে। ট্রলি চালককেও আটক করা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। #

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন