1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 

পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এলাকাবাসী।

 

সূত্র জানায়, ২০২৩-২০২৪ ইং অর্থ বছরে বৃহত্তর বরিশাল বিভাগের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সড়ক প্রশস্ত করণ প্রকল্পের আওতায় বাউফলের বগা থেকে বাহেরচর পর্যন্ত ২টি প্যাকেজে সড়ক প্রশস্তকরনের উদ্যোগ নেয় এলজিইডি। দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে কাজটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ ইউনুচ অ্যান্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড নামের একটি নির্মাতা প্রতিষ্ঠানকে। সরেজমিন পরিদর্শনকালে জানা যায়, বগা হোগলা ব্রিজ থেকে দরিয়াবাদ পর্যন্ত সড়কের দুই পাশে ৮ ফুট প্রশস্তকরণের কাজ চলছে। সড়কের বর্ধিতাংশে সাববেজ নির্মাণের ক্ষেত্রে নিম্মমানের ইট ব্যবহার করা হচ্ছে।  কনকদিয়া ব্রিজবাজার এলাকার আবু মিয়া নামের এক ব্যক্তি বলেন, ভাটার পরিত্যক্ত ইট দিয়েই সাববেজ  নির্মাণ করা হচ্ছে ।

 

এছাড়া সিডিউল অনুযায়ী অধিকাংশ স্থানে  ৮ ফুট প্রশস্ত করা হচ্ছে না। আগে এই  সড়ক ১০ ফুট প্রশস্ত ছিল  সড়কটিতে দুরপাল্লার বাস যাতায়াত করায় এখন দুই পাশে ৮ ফুট বাড়িয়ে মোট ১৮ ফুট করা হচ্ছে। কিন্তু প্রশস্তকরনের ক্ষেত্রে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সড়কটি পরিদর্শনকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি। তবে তদারকির দায়িত্বে থাকা এলজিইডির উপসহকারি প্রকৌশলী আলী ইবনে আব্বাস অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, সিডিউল মেনেই কাজ করা হচ্ছে। এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, প্রকল্পটি পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন