1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে সড়ক প্রশস্তকরণে অনিয়মের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে সড়ক প্রশস্তকরণে অনিয়মের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে সড়ক প্রশস্তকরণে অনিয়মের অভিযোগ

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৩০৪ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন স্বাস্থ কেন্দ্র থেকে গরুর হাট সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সড়ক ও জনপথ বিভাগ ১৯ লাখ টাকা ব্যায়ে সড়কটি প্রশস্তকরণের কাজ করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি অর্থ বছর ওই সড়ক প্রশস্ত করণের জন্য সড়ক ও জনপথ বিভাগ মোজাহার এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। সিডিউল অনুযায়ী সড়কটির দুই পাশে ২ ফুট করে ৫০০ মিটার পর্যন্ত বালু ও খোয়া দিয়ে ফিলিং করে সাববেজ নির্মাণের পর ইটের সলিং দিয়ে প্রশস্ত করতে হবে। সরেজমিন পরিদর্শনকালে এলাকাবাসী জানান, নিম্মমানের ইট দিয়ে সাববেজ নির্মাণের পর সলিং করা হচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। আবদুর রহমান নামের এক ব্যক্তি বলেন, এত নিম্মমানের ইট ও খোয়া ব্যবহার করা হচ্ছে যা হাতে নিয়ে চাপ দিলে ডাষ্ট হয়ে যাচ্ছে। এভাবে যেনতেনভাবে কাজ করা হলে সড়কটির স্থায়িত্ব দীর্ঘ হবে না। কাজের তদারকির দায়িত্বে থাকা পটুয়াখালী সড়ক  ও জনপথ বিভাগের উপ সহকারি প্রকৌশলী সাগর জোমাদ্দারকে সাইটে পাওয়া যায়নি। ঠিকাদারের কোনো প্রতিনিধিকেও দেখা যায়নি। শ্রমিকরা যে যার মতো করে কাজ করছে। অবশ্য মুঠোফোনে এসব অভিযোগ অস্বীকার করে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এএম আতিকউল্লাহ বলেন, অনিয়মের কোনো সুযোগ নেই। প্রকল্প ভিজিট করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন