1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে সহিংসতার বিরুদ্ধে বিএনপির সাবেক এমপির সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে সহিংসতার বিরুদ্ধে বিএনপির সাবেক এমপির সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে সহিংসতার বিরুদ্ধে বিএনপির সাবেক এমপির সংবাদ সম্মেলন

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২২২ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 

আওয়ায়ামী লীগ সরকারের পতনের পর বাউফলের বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সাবেক এমপি সহিদুল আলম তালুকদার। বৃহস্পতিবার বেলা ১১টায় তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করেনে। সংবাদ সম্মেলনে সাবেক এই এমপি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরমুখে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এ আন্দোলন করতে গিয়ে শত শত শিক্ষার্থী, সাধারণ মানুষ নিহত হয়েছেন। তাদের সেই অর্জিত বিজয় ¤øান করতে দলের মধ্যে অনুপ্রবেশকারীরা বিভিন্ন স্থানে  সহিংসতা চালাচ্ছে । দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর জাতীর উদ্দেশ্য ভাষনে কোন নৈরাজ্য সহ্য করা হবেনা বলে হুশিয়ারি দিয়েছেন। তারপরেও কতিপয়  নেতাকর্মীসহ অনুপ্রবেশকারীরা  সরকারী প্রতিষ্ঠানসহ বিরোধী দলীয় অনেক নেতা-কর্মীর বাড়ি জ্বালাও পোড়াও, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে বিএনপির ভাবমূর্তি বিনষ্ট করছেন। তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের উপস্থিত ছিলেন, উপজেলা  বিএনপির যুগ্ম আহবায়ক তসলিম তালুকদার, পৌর বিএনপির সহসভাপিত, যুগ্ম সাধারন সম্পাদক আবদুর রহমান সেলিম।  কাউন্সিলর মোঃ ইউনুস খান,  নাজিরপুর ইউনিয়নের বিএনপির সভাপতি প্রভাষক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম জসিম, যুগ্ম  আহবায়ক সাইফুল ইসলাম  ঝুরান, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক বজলুল হক খোকন, পৌর ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল ফাহাদ। এর আগের দিন রাতে বাউফল পৌর শহরের হিন্দু ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন জামায়েতে ইসলামী বাউফল শাখা। এ সভায় ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন জামায়েতের ঢাকা দক্ষিন মহানগরের জেনারেল সেক্রেটারী ড. সফিকুল ইসলাম মাসুদ। এছাড়াও পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবির হিন্দু ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় করেন এবং বিভিন্ন স্থানে সংহিসতার শিকার লোকজনের খোঁজ খবর নেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন