
তৌহিদ হোসেন উজ্জ্বল . বাউফল
বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য মোঃ মুনির হোসেন বলেছেন, বাউফলে মনোনয়ন না পেলেও জিনি মনোনয়ন পাবেন তার সাথে থাকবো এবং বাউফল বাঁশির পাশে থাকবো, সাংবাদিকদের লেখায় কখনোই হস্তক্ষেপ করবনা৷সাংবাদিকরা স্বাধীন ভাবে অন্যায়ের বিরুদ্ধে লিখবে সেখানে সাংবাদিকদের পাশে থাকবো।
সকাল ১১ টায় পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের বীর উত্তম শামসুল মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সভায় প্রেসক্লাব সভাপতি জলিলুর রহমান, সাধারণ সম্পাদক জসিমউদ্দীন, সহ সভাপতি দেলোয়ার হোসেন সহ প্রেসক্লাবের সদস্যগন উপস্থিত ছিলেন। সভায় বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ ফিরোজ,আব্দুল গনি শিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও উপস্থিত ছিলেন।##