1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে সাবেক ইউপি সদস্যের ঘর ভেঙ্গে মুল্যবান মালামাল লুট করে মুখোশ পরিহিত দুর্বৃত্ত দল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে সাবেক ইউপি সদস্যের ঘর ভেঙ্গে মুল্যবান মালামাল লুট করে মুখোশ পরিহিত দুর্বৃত্ত দল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে সাবেক ইউপি সদস্যের ঘর ভেঙ্গে মুল্যবান মালামাল লুট করে মুখোশ পরিহিত দুর্বৃত্ত দল

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৬০ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল 
পটুয়াখালীর বাউফলে রিপন সিকদার নামে এক ইউপি সদস্যের বসত ঘর ভেঙ্গে মুল্যবান মালামাল নিয়ে গেছে মুখোশ পরিহিত সাত আট জনের একটি দুর্বৃত্ত দল। ওই সময় দুর্বৃত্তরা পাশ্ববর্তী একটি বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। বুধবার (২০ আগস্ট) রাত ১টা থেকে ২টার মধ্যবর্তী সময় উপজেলা কাছিপাড়া দেওপাশা গ্রামে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা কাছিপাড়া ইউপির দেওপাশা গ্রামের রিপন সিকদার একজন ইউনিয়ন পরিষদ সদস্য। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ২০২৪ এর ৫ আগস্ট সরকার পতন হলে পুলিশের ভয়ে বাড়ীতে রাতে থাকেন না। ওই সুযোগে রাত অনুমান ১টা থেকে ২টার মধ্যে তার বসত ঘরে হামলা চালায় মুখোশ পরিহিত যুবকরা। প্রথমেই তারা ঘরের মিটার ভেঙ্গে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে। পড়ে ঘরের ঘরের দরজা জানালা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
রিপন সিকদারের বসত ঘরে ভাড়াটিয়া মনির সিকদার বলেন, মুখোশ পরিহিত ৭ থেকে ৮ জন যুবকরা ঘরের ভিতর প্রবেশ করে বড় বড় রামদা আমার গলার উপর ধরে। ওই সময় মাধ্যমিকে পড়ুয়া আমার দুটি সন্তান চিৎকার করে উঠলে তাদের জবা দিবে বলায় তাদের মুখোর ভিতর কাপড় ঢুকিয়ে শব্দ বন্ধ করে আমার স্ত্রী। মনির সিকদার আরও জানায়, তারা আমার ও রিপন সিকদারের ঘরের সব মালামাল নেওয়ার পরে ঘরের বেড়া ভেঙ্গে সব পুকুরে ফেলে দেয়।
প্রতিবেশি পুতল পাল (৬৫) জানান, গভীর রাতে বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায়। ওই সময় মুশলধারে বৃষ্টি হচ্ছিলো। সকাল বেলা দেখি বাড়ীটা ভেঙে সব তছনছ করে ফেলেছে। মালেক পুলিশ নাকি এ ঘটনা ঘটিয়েছে। তিনি এলাকায় মানুষের জমাজমি দখল করে রাতের আধারে।  রিপন সিকদারের স্ত্রী শিউলি বেগম জানান, স্থানীয় মালেক পুলিশ ও তার দোসররা এ ঘটনা ঘটিয়েছে। এর আগে তারা ৫লক্ষ টাকা চাঁদা চেয়েছিলো। দেইনি বলে তারা এ ঘটনা ঘটিয়েছে।
অভিযুক্ত মালেক পুলিশ বলেন,  আমি দীর্ঘদিন থেকে অসুস্থ্য, আমার স্ত্রীর দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। এই মুহুর্তে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা কথা বলছে।
বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার জানান, ঘটনার পর পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন