1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে সিএনজি - অ্যাম্বুলেন্সে মুখোমুখি সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত, আহত-৩ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে সিএনজি - অ্যাম্বুলেন্সে মুখোমুখি সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত, আহত-৩ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে সিএনজি – অ্যাম্বুলেন্সে মুখোমুখি সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত, আহত-৩

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
পটুয়াখালীর বাউফলে সিএনজি – অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মোঃ মিলন হাওলাদার (৪০) নামের এক উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর)  ভোর সাড়ে ৫ টায় বরিশাল বাউফল মহাসড়কের আপছেরের গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আরও ৩ জন সিএনজি যাত্রী আহত হয়েছে। নিহত মিলন উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের বাসিন্দা মোঃ শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।
সাপ্তাহিক ছুটি শেষে আজ ভোরে নিজ গ্রামের বাড়ি থেকে সিএনজি যোগে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগদান করতে যাচ্ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিলন (৪০)। তাকে বহনকারী সিএনজি উপজেলার আপছেরের গ্যারেজ অতিক্রমকালে তিব্র কুয়াশা ও অতিরিক্ত গতির কারণে বরিশাল থেকে ছেড়ে আসা দশমিনাগামী সরকারি খালী অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ঘটনা স্থলে মিলন নিহত হয়। এসময় আরও তিনজন সিএনজি যাত্রী আহত হয়। আহতদের অ্যম্বুলেন্সের ড্রাইভার মোঃরুহুল আমিন  উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ মিরাজুল ইসলাম মিরাজ মিলনকে মৃত ঘোষণা করেন। অন্যদের অবস্থা আশাংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা হাসপাতালে পাঠানো হয়েছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন