1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় হামলার ঘটনায় সাবেক কাউন্সিলরসহ গ্রেপ্তার-৩ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় হামলার ঘটনায় সাবেক কাউন্সিলরসহ গ্রেপ্তার-৩ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় হামলার ঘটনায় সাবেক কাউন্সিলরসহ গ্রেপ্তার-৩

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল 
  • প্রকাশিত : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল 

বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল ও পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক  আল মামুন আকন(৫০),নাজিরপুর ইউনিয়নের যুবলীগের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ আনিচ (৪০) ও দাশপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাব্বি (২০) নামের ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২অক্টাবর ) ভোর রাতে বাউফল থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

বাউফল থানা সূত্রে জানা যায়,গত ২৪ আগস্ট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমান বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে প্রধান আসামি করে সাবেক উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মেয়রসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩শ জনকে আসামী করা হয়। (মামলা নং-২৪/৮/২৪ ) ওই মামলায় তাদের তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ১০ জুন ২০২২ সালে সকাল সাড়ে ১০টার দিকে বাউফল সদর ইউনিয়নের গোসিংগা মিয়া বাড়ি সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা চলাকালে উল্লেখিত নামীয় আসামিসহ অজ্ঞাত ২০০-৩০০ জনকে ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত নিয়ে হামলা করে ২০-২৫ নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে এবং সভাস্থলে ভাঙচুর করে। নগদ টাকাসহ মালামাল লুট করে।###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন