1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে হস্তান্তরের আগে বিদ্যালয় কাম আশ্রয়কেন্দ্রে ফাটল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে হস্তান্তরের আগে বিদ্যালয় কাম আশ্রয়কেন্দ্রে ফাটল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে হস্তান্তরের আগে বিদ্যালয় কাম আশ্রয়কেন্দ্রে ফাটল

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২৪১ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল 

পটুয়াখালীর বাউফলে হস্তান্তরের আগেই একটি নবনির্মিত বিদ্যালয় কাম আশ্রয়কেন্দ্রে ফাটল ধরেছে। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৭২ নং ছোট ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয়  সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০২০-২০২১ ইং অর্থবছরে দরপত্র প্রক্রিয়া শেষে একেমা অ্যান্ড জেবি নামের একটি প্রতিষ্ঠান সাড়ে  ৫ কোটি টাকার চুক্তিতে ভবনটির নির্মাণকাজ শুরু করে। এরপর থেকে নিম্মমানের উপকরণ ব্যবহার ও সিডিউল অনুযায়ী কাজ না করার অভিযোগ ওঠে নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ইতিমধ্যে ভবনটির শতভাগ কাজ সম্পন্ন দেখিয়ে বরাদ্দকৃত সমুদয় বিল তুলে নিয়েছেন ঠিকাদার। যে কোন মুহুর্তে ভবনটি হস্তান্তর করা হবে। রোববার ভবনটি পরিদর্শনকালে দেখা যায়, নীচ তলার মেঝেতে অসংখ্য ফাটল ধরেছে। পেছনে সিঁড়ির টি বিমে বড় ফাটলের সৃষ্টি হয়েছে। এসময় উপরে ওঠার জন্য প্রকল্পের দায়িত্বে থাকা কেয়ারটেকার মালেক মুন্সিকে গেট খোলার অনুরোধ করলে তিনি চাবি নিয়ে আসার কথা বলে গা ঢাকা দেন। পরে মুঠোফোনে পটুয়াখালী থেকে নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি  বাপ্পি বলেন, সঠিক নিয়মে সিডিউল মেনেই কাজ সম্পন্ন করা হয়েছে। প্রকল্প তদারকির দায়িত্বে থাকা এলজিইডির উপসহকারি প্রকৌশলী আলী ইবনে আব্বাস বলেন, কিছু স্থানে হেয়ার ক্রাক হয়েছে। এটা ঠিক করার নির্দেশ দেয়া হয়েছে। নাজিরপুর ছোট ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম বলেন, বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করা হবে। এলজিইডির উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, প্রকল্প পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন