1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল

পটুয়াখালীর বাউফলে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাসেল আকন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের দাসপাড়া মন্দিরের সামনে বাউফল-নওমালাগামী পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল আকন দাসপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মোঃ জাহাঙ্গীর আকনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল দাসপাড়া মন্দিরের সামনে অভিযান চালায়। এ সময় রাসেল আকনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২১ পিস ইয়াবা ট্যাবলেট  উদ্বার করা হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মামলা রুজু হলে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন